শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া ভাঙ্গুড়ায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

হাদি-মুসাব্বির-সাম্যসহ প্রতিটি হত্যার বিচার হতে হবে: মির্জা ফখরুল

শহীদ শরীফ ওসমান হাদি, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বির, ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য সহ প্রতিটি হত্যার বিচার হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে মির্জা ফখরুল বলেন, ‘‘আজ ঢাকা এয়ারপোর্টে নামলাম। সাথে আমার স্ত্রী! একটি তরুণ তার স্ত্রী কে নিয়ে এগিয়ে এলো আমার দিকে। ” স্যার, আপনারা ক্ষমতায় এলে, জাস্টিস ফর হাদী”! আমি বললাম “ইনশাআল্লাহ”!’’

বিএনপি মহাসচিব বলেন, ‘‘একটি ছেলে, একদম তরুণ, যে ছিলো গণতন্ত্রের পক্ষে, নির্বাচন নিয়ে কি উচ্ছাস, প্রচারণা চালাচ্ছিল, তাকে এভাবে হত্যা করা হলো! এর বিচার হতেই হবে, মুসাব্বির, সাম্য – প্রতিটি হত্যার বিচার হতে হবে এ মাটিতে । ইনশাআল্লাহ।’’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025