বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

সিরাজগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরাচিথুলিয়া গ্রামে ফকির ও সরকার গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হামলা ভাঙচুর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের নারীসহ কমপক্ষে ২৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৭ জনকে পাবনার হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার রাতে ওই গ্রামের একটি ইসলামি জালসায় ওয়াজ শুনতে গিয়ে নিরব নামের এক শিশুর সাথে একই গ্রামের শিশু শিমুলের ঝগড়া হয়। এ নিয়ে ওই দুই শিশুর মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এরই জের ধরে রোববার সকালে জিয়ারুল ফকির ও মাহফুজ সরকার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বেঁধে। সংঘর্ষকারীরা দেশীয় অস্ত্রশস্ত্রে এ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং কয়েক ঘন্টা ব্যাপী দফায় দফায় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সংঘর্ষে কমপক্ষে ১০টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপের নারীসহ কমপক্ষে ২৬ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025