সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি জ্বালানি পরিস্থিতি এ মুহূর্তে দেশের ‘সবচেয়ে বার্নিং ইস্যু’: সংসদে বিরোধীদলীয় নেতা ইরানের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি : নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৮ শিশু নিহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দু’পক্ষের সংঘর্ষ নাটোরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু জলঢাকায় বজ্রপাতে ভ্যান চালকের মৃত্যু, আহত ১ পটিয়ায় জমি বিরোধের জেরে আহত ব্যবসায়ীর মৃত্যু বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনে সব দলের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বিদ্যমান নেই- জামায়াতে ইসলামী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বিদ্যমান নেই। এ ধরনের পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটি।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির এক বৈঠক জামায়াত নেতারা এ মন্তব্য করেন।

বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম। কমিটির সদস্যসচিব মাওলানা আবদুল হালিম বৈঠকটি পরিচালনা করেন। এতে কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে বক্তারা বলেন, দেশবাসী এখনো ওসমান হাদির বিচার পায়নি। দেশে সন্ত্রাস নির্মূলে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই এবং মানুষ হত্যার ঘটনা ঘটছে। অথচ অবৈধ অস্ত্র উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য পরিলক্ষিত হচ্ছে না।

বৈঠকে আরও বলা হয়, সাম্প্রতিক কিছু ঘটনা প্রমাণ করে প্রশাসন কারো একদিকে ঝুঁকে পড়ছে- যা কিছুতেই কাম্য নয়। এই প্রবণতা অবশ্যই বন্ধ করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে অবশ্যই চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বৈঠকে উদ্বোধনী বক্তব্য দেন কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম। সভায় নির্বাচন পরিচালনার কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে একাধিক সাব-কমিটি গঠন করা হয় এবং সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। একই সঙ্গে কমিটির কার্যক্রম জোরদার করতে আরও কয়েকজন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025