শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

শিরোনাম :
কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া ভাঙ্গুড়ায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

জামায়াত-এনসিপির আসন বণ্টন ঘোষণা বৃহস্পতিবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে আসন বণ্টনের ঘোষণা দেওয়া হবে বৃহস্পতিবার।

বুধবার (০৭ জানুয়ারি) গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জাবেদ রাসিন।

এদিকে একইদিন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনে জামায়াত জাতীয় নাগরিক পার্টিকে ১০টি আসন দেবে—এমন তথ্য সঠিক নয়। তিনি এই বিষয়ে প্রচারিত তথ্যকে ভুল বলে উল্লেখ করেন।

অপরদিকে, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান জানান, তাদের দল ১১ দলীয় জোটের সঙ্গেই থাকছে।

তিনি আরও জানান, আসন বণ্টন সংক্রান্ত ঘোষণা বৃহস্পতিবার দেওয়া হতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025