শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

তারেক রহমানের সঙ্গে ইইউর প্রতিনিধি দলের বৈঠক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

নির্ধারিত তারিখে নির্বাচন যাতে অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, বৈঠকে এ ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সন্ধ্যায় ঘণ্টাব্যাপী বৈঠকে গুরুত্ব পায় আসন্ন জাতীয় নির্বাচন। বৈঠক শেষে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, ‘এবারের নির্বাচন অবাধ-সুষ্ঠু হবে এটা ধরে নিয়েই ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনি পর্যবেক্ষক দল পাঠাচ্ছে।’

এর আগে দিনভর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে অংশ নেন তারেক রহমান। বিকেলে এমনই এক বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ‘তারেক রহমানের ধারাবাহিক বৈঠক ও দিক নির্দেশনা আসন্ন ত্রয়োদশ নির্বাচনে দলকে কাঙ্ক্ষিত ফলে এগিয়ে নেবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025