সোমবার, ১৩ Jul ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

জকসু নির্বাচন -যান্ত্রিক ত্রুটিতে ভোট গণনায় বিলম্ব

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পাঁচ ঘণ্টা পার হলেও এখনো ভোট গণনা শুরু হয়নি। নির্বাচন কমিশন জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে গণনায় বিলম্ব হচ্ছে এবং নির্ভুল ফলাফল নিশ্চিত করতে কাজ করছে তারা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নিয়মানুযায়ী ভোট শেষের পরপরই গণনা শুরু হওয়ার কথা থাকলেও রাত ৯টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো গণনা কার্যক্রম শুরু হয়নি।

কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে ব্রিফিংয়ে সহকারী নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শহিদুল ইসলাম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ভোট গণনায় বিলম্ব হচ্ছে। প্রাথমিকভাবে বিকেল সাড়ে ৫টার দিকে ভোটগণনা শুরু হলে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রাখা হয়। দুটি মেশিনে একই তথ্যের ক্ষেত্রে ভিন্ন ফলাফল পাওয়া যাচ্ছে। তাই অভিন্ন ও নির্ভুল ফলাফল নিশ্চিত করতে কাজ করছে কমিশন।

এর আগে বিকেল ৫টা ৩০ মিনিটে ভোটগণনা শুরু করার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন।

এবারের জকসু নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৩৬৫ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২১টি পদে ১৫৭ জন এবং হল সংসদের ১৩টি পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হলের শিক্ষার্থীরা হল সংসদের পাশাপাশি কেন্দ্রীয় সংসদের জন্য আলাদাভাবে ভোট দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025