মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে: হামিদুর রহমান আযাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি জ্বালানি পরিস্থিতি এ মুহূর্তে দেশের ‘সবচেয়ে বার্নিং ইস্যু’: সংসদে বিরোধীদলীয় নেতা ইরানের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি : নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৮ শিশু নিহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দু’পক্ষের সংঘর্ষ নাটোরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু জলঢাকায় বজ্রপাতে ভ্যান চালকের মৃত্যু, আহত ১ পটিয়ায় জমি বিরোধের জেরে আহত ব্যবসায়ীর মৃত্যু

তারেক রহমানের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে ৭টা ১৫ মিনিট পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সাংবাদিকদের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্থিতিশীলতা ও পরিস্থিতি নিয়ে প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলাপ ও পরামর্শ করা হচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে।

এসময় তারেক রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও অবহিত করেন উপাচার্য।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025