শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

শিরোনাম :
কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া ভাঙ্গুড়ায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

তারেক রহমানের সঙ্গে বাম গণতান্ত্রিক জোট নেতাদের সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা। সোমবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

সাক্ষাতের আগে বাম গণতান্ত্রিক জোটের নেতারা সেখানে রাখা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের মুজাহিদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, ডা. মুশতাক হোসেন, বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, ইকবাল কবীর জাহিদ, অধ্যাপক আব্দুস সাত্তার, মাসুদ রানা, মোশরেফা মিশু ও আব্দুল আলী।

বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, জুলাই আন্দোলনের পর বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী দিনে সরকার ও বিরোধী দল একসঙ্গে দেশ গড়ে তোলার সম্ভাবনা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের রাজনৈতিক ভিত্তি। একই সঙ্গে ১৯৯০ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে দেশ পরিচালনা করা প্রয়োজন। এক্ষেত্রে রাজনৈতিক সহনশীলতা নিশ্চিত করা এবং নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025