শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

শিরোনাম :
কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া ভাঙ্গুড়ায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

জাপাকে নির্বাচনে আনা মানে আওয়ামী লীগকে পুনর্বাসন: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘জাতীয় পার্টিকে (জাপা) নির্বাচনে নিয়ে আসা আমরা কোনোভাবে সরল চোখে দেখি না। এটা আওয়ামী লীগকে পুনর্বাসন এবং একধরনের এজেন্সির খেলা।’

রোববার (৪ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

জামায়াত-এনসিপি জোট নিয়ে আখতার হোসেন বলেন, ‘জামায়াতের সঙ্গে এটা আমাদের আদর্শিক জোট না, নির্বাচনি সমঝোতা। নির্বাচনের জন্য এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

‘জোটের আসন বিন্যাস নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে উপনীত হইনি। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্তে উপনীত হতে পারবো। তখন আপনারা জানতে পারবেন কতটি আসনে শাপলা কলি মার্কা প্রতিদ্বন্দ্বিতা করছে। আমাদের নিজস্ব রাজনৈতিক আদর্শে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করবো,’ যোগ করেন তিনি।

এনসিপি ছেড়ে যাওয়া নেতাদের প্রসঙ্গে সদস্যসচিব বলেন, ‘আমার যেসব সহযোদ্ধা পদত্যাগ করেছেন, তাদের এই পদত্যাগ আমাদের ব্যক্তিগত অনুভূতিকে আহত করে, ব্যক্তিগত অনুভূতিকে প্রভাবিত করে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025