মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে: হামিদুর রহমান আযাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি জ্বালানি পরিস্থিতি এ মুহূর্তে দেশের ‘সবচেয়ে বার্নিং ইস্যু’: সংসদে বিরোধীদলীয় নেতা ইরানের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি : নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৮ শিশু নিহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দু’পক্ষের সংঘর্ষ নাটোরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু জলঢাকায় বজ্রপাতে ভ্যান চালকের মৃত্যু, আহত ১ পটিয়ায় জমি বিরোধের জেরে আহত ব্যবসায়ীর মৃত্যু

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মামুনুল হক

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক।

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি। এ সময় কবরের দিকে হাত তুলে দোয়া না করার অনুরোধ জানান তিনি।

মামুনুল হক বলেন, কবরের দিকে হাত তুলে দোয়া করলে মনে হয় যে, মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া হচ্ছে। এ জন্য ওলামায়ে কেরাম বলে থাকেন যে, কিবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া করবে। এছাড়া যে কোনো নেক আমল করে কবরের কাছে এসে হোক, কবরের দূরে থেকে হোক, যে কোনো মুমিন মুসলমানের জন্য তাদের মাগফিরাত কামনা করে দোয়া করা যায়।

তিনি বলেন, আমি সবাইকে অনুরোধ করবো, মুসলমান যে কোনো নারী বা পুরুষ মৃত যারা, তাদের মাগফিরাতের জন্য আমরা যখনই কোনো আমল করব তা ঘরে বসে করতে পারি। আবার কবরের পাশে দাঁড়িয়েও আমল করতে পারি। আমল করে সওয়াব পৌঁছানো এটাই হলো তাদের সবচেয়ে বড় বিষয়, জরুরি বিষয়।

এ সময় কবর জিয়ারত করতে আগতদের উদ্দেশ্যে মাওলানা মামুনুল বলেন, যারা এখানে আসছেন তাদের সকলের প্রতি আমাদের এটাই অনুরোধ, এখানে কবর জিয়ারতের ক্ষেত্রে ইসলামের যেই বিধান রয়েছে সে অনুযায়ীই জিয়ারত করবেন। কোরআন সুন্নাহর যে পদ্ধতি রয়েছে, সুন্নতের যে তরিকা রয়েছে —আমরা সেই সুন্নাহ পদ্ধতি সম্পর্কে অবগত হয়ে সেভাবে আমরা কবর জিয়ারত করবো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025