মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে: হামিদুর রহমান আযাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি জ্বালানি পরিস্থিতি এ মুহূর্তে দেশের ‘সবচেয়ে বার্নিং ইস্যু’: সংসদে বিরোধীদলীয় নেতা ইরানের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি : নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৮ শিশু নিহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দু’পক্ষের সংঘর্ষ নাটোরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু জলঢাকায় বজ্রপাতে ভ্যান চালকের মৃত্যু, আহত ১ পটিয়ায় জমি বিরোধের জেরে আহত ব্যবসায়ীর মৃত্যু

হাদি হত্যার বিচার দাবি- ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা

শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও চার দফা দাবি আদায়ে আগামীকাল থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে শাহবাগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এই নতুন কর্মসূচির ডাক দেন।

বিক্ষোভ মিছিলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে প্রশাসনের প্রতি একটি কঠোর আল্টিমেটাম দেওয়া হয়েছে। সংগঠনের মূল বক্তব্যগুলো নিচে তুলে ধরা হলো—

আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যার পূর্ণাঙ্গ চার্জশিট দাখিল করতে হবে।

হাদি হত্যার বিচারসহ চার দফা দাবি নিয়ে আগামী দুই দিন দেশের সকল ‘বাংলাদেশপন্থী’ রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে সংগঠনটি।

৭ জানুয়ারির মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে সারা দেশে আরও কঠোর ও সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নেতৃবৃন্দ।

আজ শাহবাগে অবস্থান কর্মসূচি চলাকালীন আবদুল্লাহ আল জাবের বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। ইনকিলাব মঞ্চের নেতারা মনে করছেন, এই বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়া মানেই অপরাধীদের রক্ষা করার সুযোগ করে দেওয়া। তাই জনমত গঠন ও রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ অবস্থান নিশ্চিত করতেই ‘মার্চ ফর ইনসাফ’ এবং রাজনৈতিক আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025