মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে: হামিদুর রহমান আযাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি জ্বালানি পরিস্থিতি এ মুহূর্তে দেশের ‘সবচেয়ে বার্নিং ইস্যু’: সংসদে বিরোধীদলীয় নেতা ইরানের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি : নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৮ শিশু নিহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দু’পক্ষের সংঘর্ষ নাটোরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু জলঢাকায় বজ্রপাতে ভ্যান চালকের মৃত্যু, আহত ১ পটিয়ায় জমি বিরোধের জেরে আহত ব্যবসায়ীর মৃত্যু

৪৭ আসনে মনোনয়ন জমা দিয়েছে এনসিপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারাদেশে মোট ৪৭টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

এসময় এক প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের ৪৭টি (মনোনয়নপত্র) সাবমিট হয়েছে, আমাদের আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি। আমরা কিছুটা বাড়িয়ে সাবমিট করেছি। অনেকেরটা বাতিল হতে পারে, ভুলত্রুটি থাকতে পারে। এটা আগামী কয়েকদিনের মাধ্যমে আলাপ-আলোচনার মাধ্যমে চূড়ান্ত হয়ে যাবে যে এনসিপি কতটি আসনে প্রার্থী দিচ্ছে।

এদিকে এনসিপির একাধিক সূত্র জানিয়েছে, জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটে এনসিপি ৩০টি আসন পেতে যাচ্ছে। এই আসনগুলোতে এনসিপি প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী দুই- একদিনের মধ্যেই আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা আসবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025