মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে: হামিদুর রহমান আযাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি জ্বালানি পরিস্থিতি এ মুহূর্তে দেশের ‘সবচেয়ে বার্নিং ইস্যু’: সংসদে বিরোধীদলীয় নেতা ইরানের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি : নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৮ শিশু নিহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দু’পক্ষের সংঘর্ষ নাটোরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু জলঢাকায় বজ্রপাতে ভ্যান চালকের মৃত্যু, আহত ১ পটিয়ায় জমি বিরোধের জেরে আহত ব্যবসায়ীর মৃত্যু

যোগ দিয়েই এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকার থেকে সদ্য বিদায় নেওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। সেই সঙ্গে তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। এনসিপিতে যোগ দিয়েই তিনি পেয়েছেন দলের মুখপাত্রের দায়িত্ব।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে এই ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপিতে যোগ দিয়েছেন। আজ এনসিপির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভার সিদ্ধান্তে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দলের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, সরকার থেকে পদত্যাগের পর ঢাকা-১০ আসনের মনোনয়ন কিনেছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরে আসলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025