মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

শিরোনাম :
সরকার ৫২ দিনে ৪৪ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে: সংসদে রুমিন ফারহানা প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াবের বৈঠক সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থীদের মনোনয়ন জমা বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক জুলাই শহীদদের প্রতিনিধি হয়ে সংসদে কথা বলতে চাই: শহীদ জাবিরের মা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিল জামায়াত জোট জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে: হামিদুর রহমান আযাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি জ্বালানি পরিস্থিতি এ মুহূর্তে দেশের ‘সবচেয়ে বার্নিং ইস্যু’: সংসদে বিরোধীদলীয় নেতা ইরানের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি : নেতানিয়াহু

তারেক রহমানের পক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের নেতারা।

তারেক রহমান শুক্রবার (২৬ ডিসেম্বর) সূর্যাস্তের আগে না পৌঁছানোর কারণে নেতারা বিকেল ৫টা ৬ মিনিটে শ্রদ্ধা জানান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, নেতা ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদ্দীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরা তারেক রহমান আজ বিকেলে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। তিনি পৌনে ৫টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখান থেকে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের পথে রওনা দেন।

তারেক রহমান এর আগে জনভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে দুপুরে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায়ই জোহরের নামাজ আদায় করেন। তিনি দুপুর ২টা ৫৪ মিনিটে বাসা থেকে জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা হন। গুলশান-২ গোলচত্বর হয়ে বনানী, সেখান থেকে মহাখালী ফ্লাইওভার, প্রধান উপদেষ্টার কার্যালয় এলাকা, বিজয় সরণি ও বিমানচত্বর অতিক্রম করে জিয়া উদ্যানে যান।

তিনি বিকেল ৪টা ৪০ মিনিটে সমাধিস্থলে প্রবেশ করেন। এসময় উদ্যান ও আশপাশের এলাকায় উপস্থিত দলীয় নেতাকর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান এবং বিভিন্ন স্লোগান দেন। তখন নিরাপত্তায় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, এপিবিএন ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025