সোমবার, ২০ Jul ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

জাতীয় স্মৃতিসৌধের পথে তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিট থেকে ৪টা ৫০ মিনিট পর্যন্ত তিনি জিয়া উদ্যানে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন। এসময় জিয়া উদ্যান ও লেকপাড় সড়ক এলাকায় অসংখ্য নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

বাবা জিয়াউর রহমানের কবর জিয়ারতকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে জিয়া উদ্যান ত্যাগ করে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করেন।

এর আগে দুপুর ২টা ৫৪ মিনিটে তারেক রহমান গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হন। গুলশান-২ গোলচত্বর হয়ে বনানী, সেখান থেকে মহাখালী ফ্লাইওভার, প্রধান উপদেষ্টার কার্যালয় এলাকা, বিজয় সরণি ও বিমান চত্বর অতিক্রম করে জিয়া উদ্যানে যান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025