মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

শিরোনাম :
সরকারের সঙ্গে কি এস আলম গ্রুপের সমঝোতা হয়েছে: অর্থমন্ত্রীকে হাসনাত সরকার ৫২ দিনে ৪৪ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে: সংসদে রুমিন ফারহানা প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াবের বৈঠক সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থীদের মনোনয়ন জমা বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক জুলাই শহীদদের প্রতিনিধি হয়ে সংসদে কথা বলতে চাই: শহীদ জাবিরের মা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিল জামায়াত জোট জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে: হামিদুর রহমান আযাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি জ্বালানি পরিস্থিতি এ মুহূর্তে দেশের ‘সবচেয়ে বার্নিং ইস্যু’: সংসদে বিরোধীদলীয় নেতা

জামায়াতের সঙ্গে এনসিপির জোটের গুঞ্জন

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোটভুক্ত হওয়ার গুঞ্জন চলছে। বিষয়টি সামনে আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদেরের এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে কাদের লেখেন, ‘তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সাথেই সরাসরি জোট বাঁধতেছে। সারা দেশে মানুষের, নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটিকয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে। আর এর মধ্য দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে।’

ফেসবুকে দেওয়া ওই পোস্টে আব্দুল কাদের আসন ভাগাভাগিসহ আরও অনেক বিষয় সামনে এনেছেন। এরপরই মূলত জামায়াতের সঙ্গে এনসিপির জোটে যাওয়া নিয়ে নতুন আলোচনার জন্ম হয়েছে।

তবে এনসিপি কিছুদিন আগে এবি পার্টি এবং রাষ্ট্রসংস্কার আন্দোলনকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশ ঘটায়। তবে জামায়াতের সঙ্গে জোটে গেলে গণতান্ত্রিক সংস্কার জোটের কী হবে—সেসব বিষয়ে বা জামায়াতের সঙ্গে শেষ মুহূর্তে জোটে যাচ্ছে কি-না, সেসব বিষয়ে এখনো বক্তব্য জানায়নি এনসিপি।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, জামায়াতের সঙ্গে আলোচনা চলছে। এখনো কিছু চূড়ান্ত হয়নি। আলোচনা তো হতেই পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025