বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

শিরোনাম :
পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

হবিগঞ্জে অপারেশন ডেভিল হান্টের গ্রেফতার ৮

হবিগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন জানান, যে কোনো ধরনের নাশকতা রুখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আসন্ন নির্বাচন নির্বিঘ্ন করতে পুলিশি অভিযান শুরু হয়েছে। অভিযানকালে আট ডেভিলকে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে।

পুলিশ জানায়, রোববার পৃথক মামলায় গ্রেফতার করা হয় হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ‍্যক্ষ ভাদৈ গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী চিশতী, বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের বারো আউলিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল কদ্দুছ এবং নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রামের জিতু মিয়ার ছেলে মঈনুল ইসলাম ।

আব্দুল করিম বাহুবল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য। হেবলু আউশকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। এছাড়া বিভিন্ন স্থান থেকে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে আব্দুল কদ্দুছ এবং মঈনুল ইসলাম হেবলুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025