সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ ইরানের অবশিষ্ট সব শেষ করে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইলো বাংলাদেশ ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, সংস্কার প্রতিষ্ঠিত হবেই : নাহিদ ইসলাম কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে বিএনপি:জামায়াত আমির

কুমিল্লায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতসহ ১৫ জন আহত হয়েছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম, পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুটিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি বাস দাউদকান্দির পুটিয়া এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এতে ১৫ জন যাত্রী আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বাসটি উদ্ধার করে। এরপর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়।অন্যদিকে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

 ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025