সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ২২৩ টাকা বাড়ির সীমানা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতা, ধাক্কায় প্রাণ গেল যুবকের ইশরাকের অভিযানের পর বদলে যাচ্ছে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর, তৈরি হচ্ছে সড়ক অনেক হয়েছে ধানাই-পানাই, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করুন: পাটওয়ারী ১২ হাজার ৫০০ টাকায় একজন শ্রমিক কীভাবে পরিবারের খরচ চালাবেন?-সাদিক কায়েম গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির আল্লাহর সাহায্য লাভের উপায় কী?-ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর হামলা চালালে ‘অভাবনীয় জবাবের’ হুঁশিয়ারি ইরানের খুলনায় তাঁতি দল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

এক সপ্তাহের মধ্যে তেলসহ নিত্যপণ্যের দাম সহনীয় হবে: ধর্ম উপদেষ্টা

আমাগী এক সপ্তাহের মধ্যে ভোজ্যতেলসহ রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় হবে বলে আশা প্রতাশ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, সরকার এবার সচেতন রয়েছে। যাতে করে নিত্যপণ্যের দাম না বাড়ে। সেজন্য বেশকিছু পণ্যের ওপর শুল্ক কমানো হয়েছে।শনিবার (১ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সভা করে জাতীয় চাঁদ দেখা কমিটি। এতে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা।সভা থেকে চাঁদ দেখার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে আ ফ ম খালিদ হোসেন বলেন, রমজান আসলে আমাদের দেশে পণ্যের দাম বাড়ে। এটা একটা কমন ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনারা দেখবেন মালয়েশিয়া-সৌদি আরবসহ বিভিন্ন দেশে রমজানে পণ্যের ওপর ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেয়। অথচ আমাদের দেশে উল্টো।সরকার এবার সচেতন আছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, বেশকিছু পণ্যের ওপর শুল্ক কমানো হয়েছে। আমাগী এক সপ্তাহের মধ্যে ভোজ্যতেলসহ সংশ্লিষ্ট পণ্যের দামও সহনীয় হবে। ব্যবসায়ী ভাইদের প্রতি আহ্বান আপনারা নিত্যপণ্যের দাম সহনীয় রাখুন।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025