বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

শিরোনাম :
পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

মেহেরপুর মুজিবনগরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আটক

 

মেহেরপুর জেলা সংবাদদাতাঃ
মেহেরপুরের মুজিবনগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নাহিদ হাসান রাজু (৩১) নামের মোনাখালী ইউনিয়ন যুবলীগের সহসভাপতিকে আটক করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক নাহিদ হাসান রাজু মোনাখালি ইউনিয়নের রশিদপুর গ্রামের পশ্চিম পাড়ার মোশারফ হোসেনের ছেলে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়—নাহিদ হাসান রাজু বাড়িতে অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। এরপর ভোর ৩টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনীর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে।

ওসি আরও বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ঘটনার সত্যতা মিলেছে। আটক নাহিদ হাসান রাজুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025