বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন

শিরোনাম :
ড্রাম ভর্তি ডিজেলে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: নাছির এ বছরেই ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: প্রধানমন্ত্রী ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সংরক্ষিত নারী আসন- জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, স্থগিত ১ নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

আরব আমিরাতে অবশিষ্ট কারাবন্দিরা শিগগিরই মুক্তি পাচ্ছেন: আসিফ নজরুল

সংযুক্ত আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আটক হওয়া বাংলাদেশি প্রবাসীদের মধ্য থেকে ১৮৮ জন ইতোমধ্যেই দেশে ফিরেছেন। দেশটির কারাগারে থাকা অবশিষ্ট ২৪ জনও শিগগিরই মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের প্রচেষ্টা অবশেষে সাফল্যের মুখ দেখেছে। আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বন্দি থাকা অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমিরাতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও জানান, গত বছর সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টার সরাসরি অনুরোধের পর পরই প্রথম ধাপে আটক ১৮৮ জনকে মুক্তি দেয় আমিরাত সরকার।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানকালীন বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে প্রথম দফায় আরব আমিরাতে আটক ৫৭ জনের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত। পরে গত বছরের ২৮ আগস্ট আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলে আটক বাংলাদেশিদের সাজা মওকুফের অনুরোধ জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এরই পরিপ্রেক্ষিতে প্রবাসীরা গত বছরের সেপ্টেম্বরে দেশে ফিরতে শুরু করেন।

এদিকে দেশে ফেরা এসব কর্মীদের পুনর্বাসনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ১৮৬ জন কর্মীকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025