বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূ নিহত খুলনায় পুকুরে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড: আইসিটি মন্ত্রী ইরানে টানা হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র রূপপুরগামী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১ আহত ১২ মাগুরায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি ৮০০ ছাড়াল আগামী বছরের শুরুরদিকে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

শুক্রবার বাদ জুমা রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া শেষে এ কথা জানান মির্জা ফখরুল।

বিএনপি প্রধানের রোগমুক্তির জন্য এদিন নয়াপল্টন মসজিদের পাশাপাশি সারাদেশে বিশেষ দোয়ার আয়োজন করে দলটি।

এ সময় বিএনপি মহাসচিব জানান, গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রামকারী নেত্রী খালেদা জিয়া গত দুই দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

মির্জা ফখরুল বলেন, গতকাল (২৭ নভেম্বর) রাতেই ডাক্তাররা বলেছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। এ কারণে, দলের পক্ষ থেকে গণতন্ত্রের এই নেত্রীর রোগমুক্তির জন্য সারাদেশের জনগণের কাছে এবং মসজিদে মসজিদে বাদ জুমা দোয়ার আহ্বান জানানো হয়েছিল।

তিনি বলেন, আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন।

তিনি যেন সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে দেশের মানুষের কাজ করার সুযোগ পান।এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025