বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন

শিরোনাম :
ড্রাম ভর্তি ডিজেলে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: নাছির এ বছরেই ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: প্রধানমন্ত্রী ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সংরক্ষিত নারী আসন- জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, স্থগিত ১ নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ কাউকে দেওয়া হবে না : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ কাউকে দেওয়া হবে না। ধর্মের বিষয়ে শুধু প্রকৃত আলেম-ওলামাদের ব্যাখ্যায় গ্রহণযোগ্য। কোনো অপব্যাখ্যাকে গ্রহণ করা হবে না।

বৃহস্পতিবার দুপুরে বরিশালে ঐতিহাসিক চরমোনাই বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আপনারা নিশ্চয় খেয়াল করেছেন বিভিন্ন সময়ে যারা ধর্ম নিয়ে, আল্লাহ ও রাসূল নিয়ে আপত্তিকর কথা বলেছে, তাদের আমরা যথাদ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে এসেছি। আগামীতেও যদি বাংলার মাটিতে আল্লাহ, রাসুল, কোরআন নিয়ে কোনো কটূক্তি করে তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, আমরা কোনোক্রমেই আইন হাতে তুলে নেব না। আইন হাতে তুলে নিলে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে।

আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে। কেউ কোনো অন্যায় করলে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে তার জন্য প্রশাসন রয়েছে। তিনি সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানান।ড. খালিদ বলেন, আলেম-ওলামা, পীর, মাশায়েখরা শতশত বছর ধরে ইসলামি ভাবধারা জাগরণ ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন।

এখনো করে যাচ্ছেন। আলেম-ওলামাদের মেহনত কখনও ব্যর্থ হয় না। আগামীদিনেও বর্থ হবে না।উপদেষ্টা বলেন, একটি সুযোগ এসেছে ৫৪ বছর পর। সুযোগ বারবার আসে না।

একে অন্যের হাত ধরুন। সবাই ঐক্যবদ্ধ হোন। খোলাফায়ে রাশেদীনের আদলে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে সবাইকে একতাবদ্ধ হতে হবে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।চরমোনাই দরবার শরীফের পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে এতে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গর্ভনরসের সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ মাদানী, ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ মুফতি রেজাউল করিম আবরারসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025