সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ ইরানের অবশিষ্ট সব শেষ করে দেয়ার হুমকি দিলেন ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইলো বাংলাদেশ ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিজার আমেদি কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, সংস্কার প্রতিষ্ঠিত হবেই : নাহিদ ইসলাম কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে বিএনপি:জামায়াত আমির

সিরাজগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর আঞ্চলিক সড়কের চাকসা মোড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র শিমুল পারভেজ (১৫) নিহত হয়েছেন।

শিমুল একই এলাকার ভাগলপুর গ্রামের মামুন সরকারের ছেলে এবং স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

উল্লাপাড়া মডেল থানার ওসি একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে শিমুলসহ দুই শিক্ষার্থী মোটরসাইকেলযোগে স্কুল থেকে বাড়ি যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করেছে।

তিনি আরও জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। চালক সবুজ আলীকে আটকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025