বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
ড্রাম ভর্তি ডিজেলে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: নাছির এ বছরেই ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: প্রধানমন্ত্রী ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সংরক্ষিত নারী আসন- জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, স্থগিত ১ নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি: উপদেষ্টা আসিফ মাহমুদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে তিনি মত দেন, সরকারের বিভিন্ন দায়িত্বে থাকা যারা নির্বাচনে অংশ নেবেন, তাদের নির্বাচনি কার্যক্রম শুরু হওয়ার আগেই পদত্যাগ করা উচিত।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে ১১ জেলার ৪৪ উপজেলায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আসিফ মাহমুদ বলেন, নির্বাচন করবো ঘোষণা দিয়েছি, কিন্তু নির্বাচন কোথা থেকে করবো এখনও সে ঘোষণা দেইনি। শুধু আমরা দুজন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারে বিভিন্নভাবে জড়িত আছেন তাদের কেউ কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে।

তিনি আরও বলেন, এমন কোনো আইন বা বিধি-নিষেধ নেই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নির্বাচন করতে পারবেন না। তবে আমরা মনে করি এ পদে থেকে নির্বাচন করা স্বার্থের সংঘাত। এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচনে অংশ নেবেন তাদের অবশ্যই নির্বাচনি কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করা প্রয়োজন। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। বাকি সময় বা অন্য বিষয়গুলো নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে আপনাদের জানাতে পারবো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025