বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে ফের ভূমিকম্প অনুভূত পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসে নজিরবিহীন ও কলঙ্কজনক: সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জামায়াত আমিরের মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর রায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বপরিবারে ইফতারের দাওয়াত জামায়াতের পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের

মাদরাসায় বেঞ্চে বসা নিয়ে বিতণ্ডা, ৫ শিক্ষার্থীকে ছুরিকাঘাত

গাজীপুরের শ্রীপুরের গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদরাসায় বেঞ্চে বসা নিয়ে শিক্ষার্থীর ছুরিকাঘাতে ওই মাদরাসার পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত ও অভিযুক্তরা সবাই গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদরাসার শিক্ষার্থী। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের নাম-পরিচয় প্রকাশ করা হলো না।

আহত শিক্ষার্থীরা জানায়, শ্রীপুরের বরমী ইউনিয়নের গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদরাসায় চূড়ান্ত পর্বের পরীক্ষা চলছিল। বুধবার (২৬ নভেম্বর) পরীক্ষার হলের বেঞ্চে বসা নিয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে দশম শ্রেণির শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। পরে মাদরাসার শিক্ষকরা বিষয়টি মীমাংসা করে দেন।এ নিয়ে বৃহস্পতিবার দুপুর ১২টায় মাদরাসা চত্বরে ঢুকে পড়ে নবম শ্রেণির শিক্ষার্থীরা। এসময় বাকিরা পরীক্ষা শেষে বের হচ্ছিল। হঠাৎ নবম শ্রেণির শিক্ষার্থী ছুরিকাঘাতে পাঁচজন আহত হয়। তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বাকি দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাসরিন জামান বলেন, পাঁচজন শিক্ষার্থীকে ছুরিকাঘাত অবস্থায় আনা হয়েছিল। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, আহত শিক্ষার্থীদের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। যেহেতু এটা আমলযোগ্য অপরাধ, অভিযোগ না পেলেও তদন্ত কার্যক্রম শুরু করেছি। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025