বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
ড্রাম ভর্তি ডিজেলে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: নাছির এ বছরেই ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: প্রধানমন্ত্রী ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সংরক্ষিত নারী আসন- জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, স্থগিত ১ নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

ভূমিকম্প প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক

ভূমিকম্প প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার
সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ভূমিকম্পের ঝুঁকি, প্রস্তুতি, সমন্বয় এবং দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান।

শুক্রবার (২১ নভেম্বর) ও শনিবার (২২ নভেম্বর) প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে চারটি ভূমিকম্প অনুভূত হয়।

এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদিতে।

এতে উৎপত্তিস্থল নরসিংদীতে বাবা-ছেলেসহ পাঁচজন, ঢাকায় চার ও নারায়ণগঞ্জে এক শিশুসহ তিন জেলায় মোট ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকশ মানুষ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025