সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

শিরোনাম :
রান্নার কষ্ট লাঘবে মা-বোনদের ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে: প্রধানমন্ত্রী রাবি ছাত্র উপদেষ্টাকে ছাত্রদল নেতার হুমকি, শিবিরের নিন্দা সৌদি আরবে পৌঁছেছেন ৩৬ হাজার ১৫৬ জন বাংলাদেশি হজযাত্রী প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বজ্রপাতে একদিনেই প্রাণ গেলো ১৪ জনের ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা -তুরস্কের নেতৃত্বে গাজায় আসছে ইতিহাসের ‘সর্ববৃহৎ’ নৌবহর ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র হতে পারে

বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। রবিবার (২৩ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি দুর্বল নিম্নচাপ ধীরে ধীরে শক্তিশালী হয়ে ‘সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে’ রূপ নিয়েছে। এটি সোমবার (২৪ নভেম্বর) আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার কথা।

বর্তমানে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের দিকে এগোচ্ছে।

তবে ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর সঠিক গতিপথ ও কোথায় আঘাত হানবে, তা এখনও নিশ্চিত নয়।কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি পর্যায়ক্রমে নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং সর্বশেষে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

পলাশ বলেন, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ নিয়ে বিভিন্ন দেশের আবহাওয়া পূর্বাভাস মডেল ভিন্নমত দিচ্ছে।

সম্ভাব্যভাবে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যেকোনো স্থানের ওপর দিয়ে উপকূলে আঘাত করতে পারে। তবে আরও নিশ্চিত তথ্য ২৬ নভেম্বর পাওয়া যাবে, তখন ঘূর্ণিঝড়ের শক্তি ও সম্ভাব্য স্থলভাগের উপর প্রভাব স্পষ্ট হবে।ঝড়ের প্রভাবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে বাতাসের গতিবেগ মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা থেকে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। ২৬ নভেম্বর এটি ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত এবং ২৭ নভেম্বর ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025