বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে ফের ভূমিকম্প অনুভূত পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসে নজিরবিহীন ও কলঙ্কজনক: সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জামায়াত আমিরের মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর রায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বপরিবারে ইফতারের দাওয়াত জামায়াতের পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের

বগুড়ায় গ্রামীণ ব্যাংকের নামফলকে দুর্বৃত্তদের আগুন

বগুড়ার শেরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার গাড়িদহ এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখাটির নামফলকে এই আগুন লাগানো হয় বলে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা ধারণা করছেন। তবে এই ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করা যায়নি।

গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম জানান, সকালে অফিসে এসে তিনি নামফলকে কালির দাগ দেখতে পান। এতে তিনি নিশ্চিত হন যে, ভোরে কোনো দুষ্কৃতকারী আগুন ধরিয়ে দিয়েছিল। প্রতিষ্ঠানটির নৈশপ্রহরী মজিবর রহমান সেই সময় অফিসের ভেতরে ঘুমিয়ে পড়েছিলেন। এই সুযোগেই আগুন লাগানোর ঘটনাটি ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্লাস্টিকের দুটি খালি বোতল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব বোতলে দাহ্য পদার্থ বহন করা হয়েছিল। আমরা জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছি এবং বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানটিতে ক্ষতির উদ্দেশ্যে এই অগ্নিসংযোগ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025