মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশবাসী অপেক্ষা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম ‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’:জামায়াত আমির ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও ৫ মোবাইল ছিনতাই নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৪ সংঘাত ফের শুরু হলে আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে: ইরান যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেবেন ইলন মাস্ক টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ নিহত দুই চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছি: ইশরাক চট্টগ্রামে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যুবক নিহত স্কুলে মারামারিতে জড়ানো সেই শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তে বদলি

‘দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হওয়া একটি দলকে আর ভোট দেবে না জনগণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হওয়া একটি দলকে আর ভোট দেবে না জনগণ।

আজ (শনিবার, ১৫ নভেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জামায়াত আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সংস্কারকে প্রত্যাখ্যান করা মানে আবারও ১৫ বছরের অন্ধকারে ফিরে যাওয়া এবং ফ্যাসিবাদের জন্য দরজা খুলে দেওয়া। দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হওয়া একটি দলকে আর ভোট দেবে না জনগণ।’

তিনি দাবি করেন, বিএনপি বড় দল হলেও জনগণের কাছে আর জনপ্রিয় নয়। বর্তমান সময়ে দেশের মানুষের আস্থার শীর্ষে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

তিনি আশ্বস্ত করে বলেন, ‘হত্যা বা লুটপাটের রাজনীতি আর হবে না। সকল দলেরই স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার নিশ্চিত করা হবে।’ পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন, সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষই নিরাপদে ও শান্তিতে বসবাস করবেন।

এলাকার সার্বিক উন্নয়নের আশ্বাস দিয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘বিএনপি করা আপনার অধিকার, তবে এলাকার উন্নয়নের স্বার্থে ভোট আমাকে দিবেন।’

এর আগে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে জমায়েত হন সমাবেশ স্থলে। দীর্ঘ ১৭ বছর পর ইউনিয়নে এটি ছিল জামায়াতের সবচেয়ে বড় সমাবেশ। ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা এবং দাঁড়িপাল্লা হাতে নানান স্লোগানে মুখর হয়ে ওঠে কলেজ মাঠের সমাবেশ স্থল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025