বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে ফের ভূমিকম্প অনুভূত পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসে নজিরবিহীন ও কলঙ্কজনক: সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জামায়াত আমিরের মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর রায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বপরিবারে ইফতারের দাওয়াত জামায়াতের পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের

বাড়িতে দুই ছেলেসহ মাকে ৬ ঘণ্টা জিম্মি করে টাকা-স্বর্ণালংকার লুট

পাবনার ঈশ্বরদীতে পৌরশহরের শেরশাহ রোডে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বাড়ির মানুষদের অস্ত্রের মুখে প্রায় ৬ ঘণ্টা জিম্মি করে রেখে বাসায় লুটপাট চালায়।

শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত শেরশাহ রোডের মশিউর রহমানের মজনুর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়াটিয়া আল্পনা খাতুনের (৪০) ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

এসময় আল্পনা খাতুন ও তার দুই ছেলে অনুপম আহমেদ গৌরব (২৩) ও অর্ক বিশ্বাসকে (১৫) অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায় সন্ত্রাসীরা।

আল্পনা খাতুন জানান, বিকাল ৩টার দিকে শুটার আলমগীর (৪৫) নামে এক পরিচিত ব্যক্তি পানি পান করার কথা বলে তিন সহযোগীকে সঙ্গে নিয়ে বাসায় প্রবেশ করে। এরপর দরজা আটকে দিয়ে বন্দুক ঠেকিয়ে পরিবারের তিন সদস্যকে জিম্মি করে ফেলে। এরপর আলমারী ভেঙে প্রায় পাঁচ লাখ টাকা, ৭ ভরি স্বর্ণালংকার ও চারটি মোবাইল লুট করে। লুটপাটের পর তিন সহযোগী চলে গেলেও আলমগীর বাসার মধ্যে রয়ে যায়। সুযোগ বুঝে ঘরের একটি কক্ষে আলমগীরকে আটকে রাখা হয়। এসময় আলমগীর ঘরের দরজা ভাঙার চেষ্টা করে। দরজা খুলে গৌরব রড দিয়ে আলমগীরকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তার হাত থেকে ইতালির তৈরি পিস্তল নেওয়া হয়। অবস্থা বেগতিক দেখে আমরা চিৎকার শুরু করলে রান্না ঘরের গ্রিল ভেঙে আলমগীর পালিয়ে যায়।

খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও নম্বরবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, শুটার আলমগীর ও তার সহযাগীদের গ্রেফতারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025