বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

জামায়াতসহ ১২টি দলের সঙ্গে ইসির বৈঠক সোমবার

রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের তৃতীয় দিন আগামী সোমবার (১৭ নভেম্বর) জামায়াতে ইসলামীসহ ১২টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শনিবার (ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।

সোমবার যেসব দলের সঙ্গে বসবে ইসি, (সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা)

১। বাংলাদেশ লেবার পার্টি (৫৬), ২।

বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (৪১), ৩। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (০৯), ৪। বিকল্পধারা বাংলাদেশ (১১), ৫। বাংলাদেশ কল্যাণ পার্টি (৩১), ৬।
বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল (৪০)।(বিকেল ২টা থেকে ৪টা)

১। বাংলাদেশ জামায়াতে ইসলামী (১৪) ২। আমার বাংলাদেশ পার্টি- এবি পাটি (৫০) ৩।

বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটি (৫৪)৪। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (৩৫) ৫। খেলাফত মজলিস (৩৮) ৬। জাতীয় গণতান্ত্রিক পাটি-জাগপা (৩৬)।এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটের লক্ষ্যে অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করছে।

বৃহস্পতিবার সংলাপের প্রথম দিনে ১২টি দলের সঙ্গে দুই পর্বে মতবিনিময় করেছে, আগামীকাল রবিবার আরও ১২ দলের সঙ্গে বৈঠক রয়েছে ইসির।

নির্বাচন কমিশনে অর্ধশতাধিক দল নিবন্ধিত রয়েছে। ধাপে ধাপে কাদেরকে সংলাপে ডাকা হচ্ছে তাদের নাম আর সময়সূচি জানিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025