বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

তিনজন উপদেষ্টা ড. ইউনূসকে মিসগাইড করছেন: ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামী অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে অপসারণে প্রধান উপদেষ্টার কাছে নাম জমা দেবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

তিনি বলেছেন, সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি বিশেষ দলের স্বার্থে প্রশাসনকে দলীয়করণের উদ্যোগ নেওয়া হচ্ছে। কমপক্ষে তিনজন উপদেষ্টা ড. ইউনূসকে মিসগাইড করছেন। আমরা এ তিন উপদেষ্টার অপসারণ দাবি করছি। তাদের নাম আমরা প্রধান উপদেষ্টার কাছে পাঠাবো।

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনরত ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে ডা. তাহের এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, ইতোমধ্যে প্রশাসনে কিছু পরিবর্তন আনা হচ্ছে এবং সেখানে ওই বিশেষ দলের প্রতি অনুগত ব্যক্তিদের নিয়োগের চেষ্টা চলছে। একই সঙ্গে প্রশাসনের সৎ ও দক্ষ কর্মকর্তাদের রাজনৈতিক ট্যাগ লাগিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতের এই নায়েবে আমির বলেন, গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। কারণ গণভোট ও জাতীয় নির্বাচন দুইটা আলাদা বিষয়। গণভোট যদি একই দিনে হয়, তাহলে সংস্কারের ইস্যুটি সেদিন গুরুত্বহীন হয়ে যাবে। খুব কম লোকই এই ভোট দেয়ার বিষয়ে আগ্রহী হবে।

সরকার একটি দলের দাবির প্রতি নতি স্বীকার করে জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে করার ব্যপারে সিদ্ধান্ত নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ডা. তাহের বলেন, আমরা মনে করি, এই সরকার বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছাকৃত হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক—তারা একটি দলের ফাঁদে পা দিয়েছে। সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025