বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শহরে শহরে ‘কারফিউ’ জারি অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপা, বিচ্ছিন্ন এক পা দেশবাসী অপেক্ষা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম ‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’:জামায়াত আমির ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও ৫ মোবাইল ছিনতাই নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৪ সংঘাত ফের শুরু হলে আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে: ইরান যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেবেন ইলন মাস্ক টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ নিহত দুই চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছি: ইশরাক

সরকার ফাঁদে পা দিয়েছে, সংস্কারকে গুরুত্বহীন করে ফেলেছে: ডা. তাহের

অন্তর্বর্তী সরকার একটি দলের ফাঁদে পা দিয়েছে, সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেছেন, বিভিন্ন সময়ে সরকারের আচরণে একটি দলের দাবিকে অধিকতর গুরুত্ব দেওয়ার বিষয়টি দেখা গেছে। আজকে জাতির কাছে এটা প্রতীয়মান যে, এই সরকার এখন আর নিরপেক্ষ নয়, সরকার একটি দলের প্রতি অনুগত। একটি দলকে ক্ষমতায় আনার জন্য যেনতেন নির্বাচনের প্রচেষ্টায় আছে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনরত ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে ডা. তাহের এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণের ওপর প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জামায়াতের এই নায়েবে আমির বলেন, আরেকটি পরিকল্পিত ও পূর্বনির্ধারিত রায়ের ভিত্তিতে নির্বাচন শুরু হচ্ছে কি না এ ব্যাপারটি আমাদের এবং জনগণের মনে আশঙ্কা তৈরি করছে। সরকারের আচরণ আমাদের এসব কথা বিশ্বাস করতে বাধ্য করছে।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, আমরা মনে করি, এই সরকার বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছাকৃত হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক—তারা একটি দলের ফাঁদে পা দিয়েছে। সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে। এর আগেও আমরা দেখেছি যে এই সরকার দলটির প্রতি নানাভাবে আনুগত্য এবং দুর্বলতা প্রকাশ করছে। সেটা শুরু হয়েছিল লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করার মধ্য দিয়ে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025