বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে ফের ভূমিকম্প অনুভূত পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসে নজিরবিহীন ও কলঙ্কজনক: সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জামায়াত আমিরের মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর রায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বপরিবারে ইফতারের দাওয়াত জামায়াতের পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের

শাহ আমানত বিমানবন্দরে ৩৫ লাখ টাকার স্বর্ণ আটক

জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৩৬ ফ্লাইটের ৫ যাত্রীকে তল্লাশি চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৭০০ গ্রাম স্বর্ণ ডিএম (ডিটেনশন মেমো) করা হয়। যার বাজারমূল্য ৩৫ লাখ টাকা। বাকি ৫০০ গ্রাম স্বর্ণ যাত্রীদের দেওয়া হয়।

বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল গণমাধ্যমকে জানান, জেসমিন আক্তার নামের যাত্রীর কাছে ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। ব্যাগেজ বিধিমালা অনুযায়ী যাত্রীকে ১০০ গ্রাম স্বর্ণ দেওয়া হয় এবং বাকি ১০০ গ্রাম স্বর্ণ ডিএম করা হয়। মো. নাসিরের কাছে ২৫০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

ব্যাগেজ বিধিমালা মোতাবেক যাত্রীকে ১০০ গ্রাম স্বর্ণ দেওয়া হয় এবং বাকি ১৫০ গ্রাম স্বর্ণ ডিএম করা হয়। মোহাম্মদ মাসুম করিম চৌধুরীর কাছে ৩০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এর মধ্যে ১০০ গ্রাম স্বর্ণ দিয়ে বাকি ২০০ গ্রাম স্বর্ণ ডিএম করা হয়। কাজী মনোয়ারা বেগমের ২৫০ গ্রাম স্বর্ণের মধ্যে ১০০ গ্রাম দিয়ে বাকি ১৫০ গ্রাম স্বর্ণ ডিএম করা হয়।
ইয়াসমিন আক্তারের ২০০ গ্রাম স্বর্ণের মধ্যে ১০০ গ্রাম স্বর্ণ দিয়ে বাকি ১০০ গ্রাম ডিএম করা হয়। পাঁচ যাত্রীর কাছে মোট ১ হাজার ২০০ গ্রাম স্বর্ণ ছিল। যার মধ্যে ৫০০ গ্রাম যাত্রীদের দেওয়া হয়। বাকি ৭০০ গ্রাম স্বর্ণ ডিএম করা হয়। তবে যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
বলে জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025