বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে ফের ভূমিকম্প অনুভূত পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসে নজিরবিহীন ও কলঙ্কজনক: সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জামায়াত আমিরের মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর রায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বপরিবারে ইফতারের দাওয়াত জামায়াতের পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের

কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় রফিক রেজা (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ–কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহত রফিক রেজা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাবিবপুর গ্রামের নবী নেওয়াজের ছেলে।

আহত নুরুজ্জামান কালীগঞ্জ ফয়লা মাস্টারপাড়া এলাকার সাবদার হোসেনের ছেলে। তারা দুজনই মহেশপুর ভূমি অফিসে কর্মরত ছিলেন।স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে তারা মোটরসাইকেলে মহেশপুর থেকে কালীগঞ্জ শহরের দিকে আসছিলেন। পথে পাতিবিলা বটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর রাখা বালির স্তূপে উঠে যায় এবং দুজন রাস্তার ওপর পড়ে যান।

ঠিক এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রফিক রেজা নিহত হন এবং গুরুতর আহত নুরুজ্জামানকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর হাসপাতালে পাঠান।কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হোসেন জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025