বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধীদলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বজ্রপাতের বিকট শব্দে অসুস্থ হয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে মৌলভীবাজার পানিতে নিমজ্জিত বেশিরভাগ ধানক্ষেত, দিশেহারা কৃষক ‘আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ:’সংসদে বিরোধীদলীয় নেতা ইইউ প্রতিনিধিদলের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো শিশু আব্দুল্লাহর রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী রোজ গার্ডেন ক্রয়ে ৩৩২ কোটি টাকার ক্ষতি, নথি পেয়েছে দুদক

এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৫

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় এনসিপির নেতাকর্মীরা পাঁচজনকে আটক করেছেন। সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ এ ঘটনা ঘটে। এরপর দলের নেতাকর্মীরা অফিসের সামনে জড়ো হয়ে মিছিল করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুজন বাইকে করে এনসিপির কার্যালয়ের সামনে আসেন। তারা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ওপর ককটেলটি বিস্ফোরণ ঘটাতে পারেনি। এরমধ্যেই এনসিপির কর্মীরা ধাওয়া দিলে একজন পালিয়ে যান।

তবে অন্যজন তাদের হাতে আটক হন এবং মারধরের শিকার হন। পরে পুলিশ তাকে আটক করে সরিয়ে নেয়।এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এক বার্তায় গণমাধ্যমকে জানান, বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে রাত ১১টায় ককটেল বিস্ফোরণ হয়েছে। এ সময় ৫টি ককটেল মারা হয়।

এর মধ্যে ১টি বিস্ফোরিত হয়নি।ককটেল মেরে মোটর সাইকেলযোগে পালানোর সময় নিক্ষেপকারী দুইজনকে ধাওয়া দিয়ে আটক করে এনসিপির নেতাকর্মীরা। এছাড়া সন্দেহভাজন তিনজনসহ মোট ৫ জনকে আটক করেছে তারা। সবাইকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025