বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

শিরোনাম :
অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধীদলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বজ্রপাতের বিকট শব্দে অসুস্থ হয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে মৌলভীবাজার পানিতে নিমজ্জিত বেশিরভাগ ধানক্ষেত, দিশেহারা কৃষক ‘আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ:’সংসদে বিরোধীদলীয় নেতা ইইউ প্রতিনিধিদলের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো শিশু আব্দুল্লাহর রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী রোজ গার্ডেন ক্রয়ে ৩৩২ কোটি টাকার ক্ষতি, নথি পেয়েছে দুদক

নির্বাচনে বিএনপিকে ছায়াশক্তির সঙ্গে লড়তে হবে: টুকু

আসন্ন নির্বাচনে বিএনপিকে ছায়াশক্তির সঙ্গে লড়তে হবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, ‘এই নির্বাচনি যুদ্ধ কিন্তু আট-দশটা নির্বাচনি যুদ্ধের মতো নয়। এবার কিন্তু আমরা ছায়ার সঙ্গে যুদ্ধ করছি। যে ছায়া আমাদের কর্তৃক প্রতিপালিত হয়ে এখন আমাদেরই রক্তচক্ষু দেখাচ্ছে।’

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রোববার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় ইকবাল হাসান মাহমুদ টুকু এসব কথা বলেন।

একসময়ের জোটসঙ্গী জামায়াতকে ইঙ্গিত করে বিএনপির এ নেতা বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় তাদের হাতে যে রক্ত লেগেছিল সে রক্তের দাগ কিন্তু এখনো শুকায়নি। মুক্তিযুদ্ধের সময় যে আমার মা-বোনদের ইজ্জতহানি হয়েছিল সেটাও কিন্তু এখনো মুছে যায়নি। সুতরাং আপনারা যারা জাতীয়তাবাদী, আগামী নির্বাচন সম্বন্ধে হুঁশিয়ার থাকবেন।’

জামায়াত তালিমের নামে ধর্ম বিক্রি করে গ্রামের সরল ধর্মপ্রাণ নারীদের পথভ্রষ্ট করার চেষ্টা করছে বলে অভিযোগ করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘সুতরাং সবাই সাবধান। সবাই চোখকান খোলা রাখুন।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা কিন্তু এবার ছায়াশক্তির সঙ্গে লড়াই করবো। সেই প্রস্তুতিটা নেবেন। তাহলেই এই যে ৭ নভেম্বরের জাতীয় সংহতি বিপ্লব দিবস এবং জিয়াউর রহমানের রেখে যাওয়া আদর্শ, সেটা বেঁচে থাকবে ।

আয়োজক সংগঠনের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুন্নুর আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এসময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025