বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধীদলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বজ্রপাতের বিকট শব্দে অসুস্থ হয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে মৌলভীবাজার পানিতে নিমজ্জিত বেশিরভাগ ধানক্ষেত, দিশেহারা কৃষক ‘আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ:’সংসদে বিরোধীদলীয় নেতা ইইউ প্রতিনিধিদলের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো শিশু আব্দুল্লাহর রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী রোজ গার্ডেন ক্রয়ে ৩৩২ কোটি টাকার ক্ষতি, নথি পেয়েছে দুদক

নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে আব্দুল কাদের জিলানী (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ নভেম্বর) রাতে হাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

শনিবার (৮ নভেম্বর) পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত কাদের জিলানী চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. গোফরানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কিছুদিন আগে মাদকসেবন, বেচাকেনা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কিছু যুবকের সঙ্গে কাদেরের বিরোধ দেখা দেয়। এ ঘটনার জেরে শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার সারেং বাড়ির দরজায় কে বা কারা তাকে বেধড়ক পিটিয়ে ও মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। পরে মৃত্যু নিশ্চিত করে মরদেহ সেখানে রেখে পালিয়ে যায়।

নিহতের পারিবারিক সূত্র জানায়, নিহত কাদের ৮ মাস আগে বিয়ে করেন। পূর্বশত্রুতার জেরে কাদেরকে হত্যা করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জাগো নিউজকে বলেন, নিহত কাদেরের বিরুদ্ধে মারামারি, মাদকসহ চারটি মামলা রয়েছে। ওই যুবক অপরাধ জগতে জড়িত থাকায় পরিবারের সঙ্গে তেমন সম্পর্ক ছিল না। লিখিত অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025