বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

শিরোনাম :
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শহরে শহরে ‘কারফিউ’ জারি অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপা, বিচ্ছিন্ন এক পা দেশবাসী অপেক্ষা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম ‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’:জামায়াত আমির ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও ৫ মোবাইল ছিনতাই নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৪ সংঘাত ফের শুরু হলে আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে: ইরান যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেবেন ইলন মাস্ক টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ নিহত দুই চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছি: ইশরাক

চলতি সপ্তাহেই যেসব এলাকার নামবে ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা

চলতি সপ্তাহেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে বলে জানিয়েছে দেশের আবহাওয়া পর্যবেক্ষক দল বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

শুক্রবার (৭ নভেম্বর) বিডব্লিউওটি’র ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উত্তর পশ্চিমাঞ্চলের মানুষ কম্বল লেপ রেডি করুন! আগামী ৯-১০ তারিখের মধ্যে দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলের অধিকাংশ স্থানে রাতের তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নামতে পারে। এ সময় দেশের মধ্যাঞ্চল পূর্বাঞ্চল ও আরও কিছু স্থানে রাতের তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

তবে দিনের তাপমাত্রা অধিকাংশ স্থানেই ২৮-৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তাই দিনে তেমন একটা শীত অনুভব হবে না বলে জানিয়েছে বিডব্লিউওটি।

এদিকে আবহাওয়া দফতরের পক্ষ থেকে দেয়া নিয়মিত বুলেটিনেও ৮ নভেম্বর থেকে তাপমাত্রা কমার বার্তা দেয়া হয়েছে। টানা কয়েকদিন এই ধারা অব্যঅহত থাকবে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়।

তবে আগামী ১৭-১৮ নভেম্বরের দিকে তাপমাত্রা আবারও সাময়িক বৃদ্ধি পাবে বলেও বার্তা দেয়া হয়েছে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025