বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

শিরোনাম :
অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধীদলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বজ্রপাতের বিকট শব্দে অসুস্থ হয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে মৌলভীবাজার পানিতে নিমজ্জিত বেশিরভাগ ধানক্ষেত, দিশেহারা কৃষক ‘আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ:’সংসদে বিরোধীদলীয় নেতা ইইউ প্রতিনিধিদলের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো শিশু আব্দুল্লাহর রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী রোজ গার্ডেন ক্রয়ে ৩৩২ কোটি টাকার ক্ষতি, নথি পেয়েছে দুদক

বিএনপির র‍্যালিতে খাঁচায় বন্দী ‘ভোট চোর’

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীতে র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। র‍্যালিতে বিভিন্ন সাজের প্রদর্শনী নিয়ে হাজির হন নেতাকর্মীরা। তন্মধ্যে সবার দৃষ্টি আকর্ষণ করেছে ‘খাঁচায় বন্দী ভোটচোর’ ও ‘ঢাকা কেন্দ্রীয় কারাগার’ শীর্ষক দুটি মোটিফ।

শুক্রবার (৭ নভেম্বর) বিএনপির র‍্যালিতে এমন দৃশ্য দেখা যায়। দেখা যায়, দলটির একজন নারী কর্মী শেখ হাসিনার মতো কাপড় ও চশমা পড়ে তার সাজ নিয়েছেন। মুখের দুপাশে লাগিয়েছেন ভয়ঙ্কর দৈত্যের দুটি দাঁত।

খাঁচার ভেতরে থেকে মাঝেমধ্যেই ভয়ঙ্কর চাহনি দিচ্ছেন তিনি। খাঁচার বাইরে বড় বড় অক্ষরে লেখা ‘আমি ভোট চোর’, ‘আমি দেশের নিরীহ মানুষ খুন করি’সহ বেশ কিছু লেখা।

এ ছাড়াও নজর কেড়েছে ঢাকা সেন্ট্রাল জেল নামের একটি মোটিফ। এতে আরেকটি খাঁচায় ৪-৫ জন হাজতির পোশাক পরেছেন। বাইরে আওয়ামী লীগের বিভিন্ন এমপি, মন্ত্রীদের নাম এবং তাদের অপকর্মসমূহ লেখা।

এর আগে, দুপুর থেকেই নয়াপল্টনে ঢল নামে বিএনপির নেতাকর্মীদের। বিকেল নাগাদ কেন্দ্রীয় কার্যালয়ের সামনের পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। র‍্যালি পূর্ব আলোচনা সভাকে ঘিরে ব্যানার-ফেস্টুন আর স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন চত্বর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025