শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

শেখ হাসিনা ঢাকার বড় কসাই: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে শত শত ছেলে-মেয়েকে খুন করার অভিযোগ রয়েছে। উনি ঢাকার বড় কসাই। উনি বুচার অফ বেঙ্গল (বাংলার কসাই)। উনি ভারতে বসে কি করছেন, কি নির্দেশ দিচ্ছেন—সেগুলো অবশ্যই আমাদের মনিটরিংয়ে আছে।’

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একজন গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে প্রেস সচিব এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, সরকারি আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। আওয়ামী লীগের কেউ যদি আওয়ামী লীগের একটিভিটিস—সভা, মিছিল বা যাই করতে যাবেন সে ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনের কঠিন প্রয়োগ হবে, কোনো ধরনের ব্যত্যয় হবে না। এই জায়গায় সরকার এক ইঞ্চি ছাড় দেবে না। কেউ যদি খুনি ফ্যাসিস্ট লিডার দ্বারা উদ্বুদ্ধ হয়ে মিছিল করেন তাকে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025