শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

শেখ হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে: মাহফুজ আলম

তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, আগামী সপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচারের রায় হবে। যারা শহীদ হয়েছেন, তাদের পরিবার কিছুটা হলেও স্বস্তি পাবে। তাদের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রামগঞ্জ উপজেলার সরকারি কর্মকর্তা ও নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, অনেকের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। যারা অতীতে আমাদের ছাত্র-জনতাকে হত্যা করেছে, গুম-খুনে জড়িত ছিল, তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার অনেক দূর অগ্রসর হয়েছে। জুলাই সনদে আমরা স্বাক্ষর করছি।

এটা বাংলাদেশের জন্য অনেক প্রাপ্তি। বাংলাদেশ নতুন পর্বে রওনা হলো।তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে উৎখাত করে আমরা একটি নতুন সরকার গঠন করেছি। এই সরকারের কাজ হলো স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা, যাতে পরবর্তী নির্বাচিত সরকার দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারে।

তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সবার মতামতের মূল্য থাকবে, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। গুম-খুনের মতো কালো অধ্যায় আর ফিরে আসবে না।

এর আগে, সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপদেষ্টা মাহফুজ আলমকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, পুলিশ সুপার মো. আকতার হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025