বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ-পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আমরা যেন জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ করতে পারি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছাত্রদল সন্ত্রাসী কার্যক্রম চালালে ছাত্রলীগের মতো পরিণতি হবে:সাদিক কায়েম ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস? মেহেরপুরে জুলাই গণঅভ্যুত্থান ২য় বর্ষপূর্তি উদযাপন আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক

রমজানে হাইকোর্টের নতুন সময়সূচি নির্ধারণ

পবিত্র রমজান মাসে হাইকোর্টের বিচারকাজ পরিচালনার জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী হাইকোর্টের বিচারকাজ শুরু হবে সকাল সাড়ে ১০টায় আর শেষ হবে বিকাল সোয়া ৩টায়।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর ররহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে কোর্টের সময়সূচি হবে- রবিবার হতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩টা ১৫ মিনিট পর্যন্ত, এ সময়ের মাঝে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

 

একইসঙ্গে অফিস খোলার সময়সূচি হবে, রবিবার হতে বৃহস্পতিবার সকাল ৯টা১৫ মিনিট থেকে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত। এ সময়ের মাঝে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। তবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিতে কোর্ট ও অফিস দুইই বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025