মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
সিডনিতে যাত্রা শুরু করল ‘সেল এক্সপার্টস’ ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ২২৩ টাকা বাড়ির সীমানা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতা, ধাক্কায় প্রাণ গেল যুবকের ইশরাকের অভিযানের পর বদলে যাচ্ছে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর, তৈরি হচ্ছে সড়ক অনেক হয়েছে ধানাই-পানাই, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করুন: পাটওয়ারী ১২ হাজার ৫০০ টাকায় একজন শ্রমিক কীভাবে পরিবারের খরচ চালাবেন?-সাদিক কায়েম গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির আল্লাহর সাহায্য লাভের উপায় কী?-ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর হামলা চালালে ‘অভাবনীয় জবাবের’ হুঁশিয়ারি ইরানের

অভিযান নিয়ে কারও গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

চুরি, ডাকাতি, ছিনতাই রোধে গতরাত থেকে শুরু হওয়া অভিযান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অভিযান পরিচালনায় আমরা কোনো বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে যদি কোনো ধরনের গাফিলতি পাই তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন তিনি।

দেশের সার্বিক পরিস্থিতি, গতরাত থেকে শুরু হওয়া অভিযান ও এর সফলতা কতটুকু– জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সফলতা-ব্যর্থতা আপনারা (সাংবাদিক) মূল্যায়ন করবেন। এ অভিযান যেভাবে সাজিয়েছি, যদি কোনো জায়গায় আমার কোনো কর্মচারী বা আমার কোনো বাহিনীর সদস্যের মধ্যে গাফিলতি থাকে, আমি তাদের আইনের আওতায় নিয়ে আসব।

 

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখানে কাউকে ছাড় দেওয়া হবে না, সে পুলিশ হোক, বিজিবি হোক, র‌্যাব হোক, আনসার বা কারা অধিদপ্তর হোক। ঠিক মতো কাজ না করলে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।

অভিযানের সর্বশেষ আপডেট জানতে চাইলে তিনি বলেন, আমি তো ভাবছিলাম, আপডেট আপনারা দেবেন। আপনারা সত্য সংবাদটা পরিবেশন করেন।

দেখেন আমরা ব্যবস্থা নিই কি না। দুই এসপির বিরুদ্ধে সংবাদ পরিবেশনের পর আমরা কিন্তু ব্যবস্থা নিয়েছি। সত্য সংবাদের ভিত্তিতে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। 

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025