রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাচব :আসিফ নজরুল

দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচব’ বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা পরিষদের সদস্যদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, ‘উপদেষ্টা পরিষদে যাঁরা এসেছেন, তাঁদের প্রত্যেকের ব্যাপারে বিএনপি, জামায়াত ও এনসিপির সম্মতি ছিল। ’

হয়তো রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই কিছুদিন পর পর রাজনৈতিক দলগুলো এমন অভিযোগ তোলে বলে মন্তব্য করেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘তাঁদের সঙ্গে যখন কথা বলি, আমাদের কার্যক্রমে তাঁরা খুশি আছেন। অ্যাট লিস্ট বিএনপি আর জামায়াতকে মনে হয়। ’ আইন উপদেষ্টা জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে শ্রম আইন অ্যামেন্ডমেন্ট ও নির্বাচনসংক্রান্ত আরপিও আইন চূড়ান্তভাবে পাস হয়েছে। এ ছাড়া দুর্নীতি দমন কমিশন আইন, জুলাই স্মৃতি জাদুঘর আইন ও সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের ব্যাপারে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025