শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

ফলোআপের অংশ হিসেবে হাসপাতালে ভর্তি ডা. তাহের: জামায়াত সেক্রেটারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের নিয়মিত চিকিৎসা-পর্যবেক্ষণের (ফলোআপ) অংশ হিসেবে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন এবং সুস্থ আছেন বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

সেখানে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জামায়াত ইসলামী।

দলটির প্রচার বিভাগ সূত্রে জানা গেছে, বিগত দুই মাস থেকে কিছুটা অসুস্থতা বোধ করছেন আব্দুল্লাহ তাহের। প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘে সফরের সময়েও তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিয়েছেন। তারই ফলোআপ হিসেবে তিনি এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025