শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
সিলেটে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৮, আহত ২৫ জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ-পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আমরা যেন জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ করতে পারি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছাত্রদল সন্ত্রাসী কার্যক্রম চালালে ছাত্রলীগের মতো পরিণতি হবে:সাদিক কায়েম ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস? মেহেরপুরে জুলাই গণঅভ্যুত্থান ২য় বর্ষপূর্তি উদযাপন আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

খিলগাঁওয়ে স-মিলে ভয়াবহ আগুন, ছড়িয়ে পড়েছে পাশের গ্যারেজে

রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের পাশে স-মিলে লাগা ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে পাশের একটি গ্যারেজে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুনটি স-মিল থেকে পাশের একটি গ্যারেজে ছড়িয়ে পড়েছে। গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লেগে যাচ্ছে এবং গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হচ্ছে।

 

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমাদের কাছে সংবাদ আসে খিলগাঁওয়ে দুতলা একটি স-মিলে আগুন লাগার ঘটনা ঘটে। প্রথমে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট কাজ করছিল। কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে বর্তমানে আমাদের ১০টি ইউনিট কাজ করছে।

এছাড়া আরও বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025