সোমবার, ১৩ Jul ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

ডাকসুর উদ্যোগে উচ্চশিক্ষা ও রিসার্চ প্রপোজাল প্রস্তুতির উপর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণা প্রস্তাব প্রস্তুতির দিকনির্দেশনা দিতে আজ এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার বিষয়বস্তু ছিল “How to Find PhD Scholarships and Prepare a Research Proposal”।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। কর্মমশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড্রিমার্স একাডেমি অস্ট্রেলিয়ার সভাপতি ও সিইও এবং ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. শফিকুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. ইলিয়াস উদ্দীন।

বক্তারা পিএইচডি স্কলারশিপ খুঁজে বের করার কৌশল, সফলভাবে গবেষণা প্রস্তাব (Research Proposal) তৈরির পদ্ধতি এবং উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় অন্যান্য প্রস্তুতি সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। বক্তারা শিক্ষার্থীদের গবেষণামুখী মনোভাব গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বলেন, “গবেষণা হচ্ছে জ্ঞানচর্চার প্রাণ আর একটি ভালো গবেষণা প্রস্তাবই উচ্চশিক্ষার প্রথম ধাপ।”

উল্লেখ্য, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী করে তোলা এবং তাদের সঠিক পথে পরিচালিত করার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ডাকসুর উদ্যোগে এ ধরনের শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025