সোমবার, ১৩ Jul ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

চাকসু নির্বাচন -ভোট কারচুপির অভিযোগে উপ-উপাচার্যকে অবরুদ্ধ ছাত্রদলের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সোহরাওয়ার্দী হল সংসদের ভোটাভুটিতে কারচুপির অভিযোগ এনে উপ-উপাচার্যকে (প্রশাসন) অবরুদ্ধ করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১টার দিকে প্রকৌশল অনুষদ (আইটি) ভবনে উপ-উপাচার্য অধ্যাপক মো. কামাল উদ্দিনকে অবরুদ্ধ করা হয়। এর আগে সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থীকে কারচুপির মাধ্যমে হারানোর অভিযোগ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তারা প্রকৌশল অনুষদের ৩১২ নম্বর কক্ষের ভোট পুনরায় গণনার দাবি জানান।

পরে রাত আড়াইটার দিকে পুলিশ এসে উপ-উপাচার্যকে প্রকৌশল অনুষদ থেকে বের করে নেওয়ার চেষ্টা করে। তবে ভবনের ফটক থেকে বের করতেই আবার পথ আটকান ছাত্রদলের নেতাকর্মীরা।

রাত ৩টার পরও উপ-উপাচার্য ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যদের সঙ্গে ওই কেন্দ্রের অভিযোগ নিয়ে কথা বলছিলেন।

ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, সোহরাওয়ার্দী হলে ভিপি পদে জমাদিউল আওয়ালকে কারচুপির মাধ্যমে হারানো হয়েছে। তাকে ১ হাজার ২০৩ ভোট দেওয়া হয়েছে। এই পদে ছাত্রশিবির সমর্থিত নেয়ামত উল্লাহ ১ হাজার ২০৬ ভোট পেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025